লেখা পাঠাবার ইমেইল:
|
দৃষ্টি আকর্ষণ
|
|
লেখা আহবান
আপনার প্রিয় প্যারিস ভিশন নিউজ ডটকমের জন্য লেখা পাঠাবার আহবান খবর,গল্প,প্রবন্ধ,কবিতা,ভ্রমন কাহিনী ইত্যাদি আজ ই পাঠিয়ে দিন
Email:parisvisionnews@yahoo.com
|
Last Updated on Monday, 30 January 2012 23:22 Monday, 30 January 2012 18:12
ফ্রান্স সংবাদ - Political news
প্যারিসে ভারতীয় দুতাবাসের সামনে মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

প্যারিস ভিশন নিউজ রিপোর্ট: গতকাল ৩০শে জানুয়ারী ফ্রান্স প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে টিপাইমুখ বাধ নির্মান বন্ধের দাবিতে প্যারিসস্থ ভারতীয় দুতাবাসের সামনে এক মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। হাড় কাপানো শীতকে উপেক্ষা করে বিপুল সংখ্যক বাংলাদেশী এতে অংশ গ্রহন করেন। গ্রেটার সিলেট কাউন্সিল ফ্রান্সএর সভাপতি এইচ এম হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন ফ্রান্সের প্রেসিডেন্ট ও প্যারিস ভিশন নিউজ ডটকমের সম্পাদক এম, এ , মান্নান আজাদ,বিশিষ্ট সমাজ কর্মী ড: এম, এ,মালিক, বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আবু তাহের ও খোরশেদ আলম পাটোয়ারী,কুলাউরা ওয়েলফেয়ার এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম,ফেন্চুগন্জ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ সাধারন সম্পাদক শিপলু আহমদ,সাংবাদিক জাকির হোসেন,সাংবাদিক রশিদ আহমদ, যুবনেতা কামাল উদ্দিন প্রমুখ।

টিপাইমুখের উপর স্বরচিত গান ও কবিতা আবৃত্তি করেন যথাক্রমে শিল্পী মারুফ ও কবি হারুনুর রশিদ। বক্তারা বলেন:-এবঁাধ নির্মান হলে এটা হবে বাংলাদেশের জন্য আরেক মরনঁফাদ -ফারাক্কা বঁাধ। এর ফলে সুরমা,কুশিয়ারা ও মেঘনা অববাহিকা এলাকা মরুভুমিতে পরিনত হবে। শুক্ন মৌসুমে পানির অভাবে খরায় এবং বর্ষা মৌসুমে বন্যায় জনজীবন বিপন্ন হবে,হাওর-বাওর, নদি-নালা শুকিয়ে যাবে,দেশের অন্যতম শস্যভান্ডার সিলেট সাহারা মরুভুমিতে পরিনত হবে,ভুমিকম্পের আশংকা কয়েকগুন বেড়ে যাবে, আরসেনিকে আক্রান্ত হয়ে হাজার হাজার মানুষ মারা যাবে,ফল-ফসল,গাছ-গাছালি তথা জীববৈচিত্র ধংস হয়ে যাবে,নদিতে চর পড়ে নদি মারা যাবে এবং উপকুলীয় এলাকায় লবনাক্ততা বেড়ে যাবে, এককথায় আমাদের দেশ ধংসের দ্বারপ্রান্তে পৌছে যাবে। এতদসত্তেও ভারত বলছে আমাদের কোন ক্ষতি হবেনা আর আমাদের মন্ত্রীরা বলছেন ভারতের কথায় উনারা আশ্বস্ত।

তারা আরো বলেন,বিগত ৪০ বছরে ভারত আমাদের সাথে কখনো বন্ধু সুলভ আচরন করেনি।৪০ দিনের জন্য পরীক্ষামুলকভাবে ফারাককা চালুর কথা বলে ৪০ বছরেও তা বন্ধ করেনাই। আর একটি গুলিও চালাবেনা বলে প্রতিদিন পাখিরমত বাংলাদেশীদেরকে সীমান্তে গুলিকরে হত্যা করছে। ফেলানী আর হাবিবদের মত শত মজলুমের আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠছে। এতে আমাদের সরকারের অবশ্য কোন মাথা ব্যথা নাই।অথচ ভারত আমাদেরকে পানিতে মারার-ভাতে মারার ব্যবস্থা চুড়ান্ত করে ফেলেছে।তাই সময়মত জনগনের পক্ষ থেকে টিপাইমুখ বঁাধ নির্মান বন্ধের দাবিতে প্রতিরোধ আন্দোলন এবং জাতিসংঘে ভারতের বিরুদ্ধে মামলার কোন বিকল্প সমাবেশ শেষে ভারতীয় ফ্রান্স প্রবাসী বাংলাদেশীদের পক্ষ থেকে টিপাইমুখ বাধ নির্মান বন্ধের দাবিতে ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে লিখিত স্মারকলিপি প্যারিসস্থ ভারতীয় দুতাবাসে পেশ করেন জি,সি, এস সভাপতি এইচ এম হাবিব ও বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন ফ্রান্সের প্রেসিডেন্ট এম, এ , মান্নান আজাদ
।


We have to resist all aggressional activities against our Motherland. Dewan A. Choudhury.
Convener – “ Protection International Committee, USA”.
E-mail:- This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it '> This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it